হোম > শিক্ষা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ে আরটিপি বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক

অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) বৃত্তির জন্য আবেদনের সুযোগ দিয়েছে। এটি অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত একটি পূর্ণাঙ্গ গবেষণা বৃত্তি, যা মাস্টার্স বাই রিসার্চ এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হয়।

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর প্রোগ্রামের মেয়াদ ২ বছর এবং পিএইচডি প্রোগ্রামের মেয়াদ সাড়ে ৩ বছর। বিভিন্ন একাডেমিক বিভাগ ও বিষয়ে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এই বৃত্তির অধীনে।

অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। গবেষণায় উৎকর্ষ এবং বিশ্বমানের শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এখানে উন্নত একাডেমিক পরিবেশে অধ্যয়নের সুযোগ পান। আরটিপি বৃত্তির মাধ্যমে মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হয়।

সুযোগ-সুবিধা

আরটিপি বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। এতে অন্তর্ভুক্ত রয়েছে—

  • পূর্ণ টিউশন ফি মওকুফ
  • টিউশন ফি অফসেট সুবিধা
  • বছরে প্রায় ৩৬ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার (২০২৬ হার অনুযায়ী) ভাতা
  • ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার

আবেদনের যোগ্যতা

  • স্নাতকোত্তর বাই রিসার্চ বা ডক্টরাল প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা পূরণ করতে হবে
  • ন্যূনতম ৪ বছরের স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে
  • ইংরেজি ভাষার দক্ষতার নির্ধারিত মান পূরণ করতে হবে

আবেদনকারী আন্তর্জাতিক শিক্ষার্থী, অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ী বাসিন্দা, নিউজিল্যান্ডের নাগরিক অথবা মানবিক ভিসাধারীও হতে পারেন।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এ ভিজিট করতে হবে।

আবেদন শেষ সময়: ৭ জুন ২০২৬

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত