হোম > শিক্ষা

অব্যাহতি চেয়েছেন ইউজিসি চেয়ারম্যান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সংগৃহীত

‎শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ৷ ‎

‎আজ সোমবার সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অব্যাহতিপত্র পাঠান। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ‎

‎চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির আবেদনে উল্লেখ করেছেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, ‎এ অবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। এস এম এ ফায়েজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেরও সাবেক চেয়ারম্যান।

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক এ অধ্যাপক।

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির ন্যূনতম যোগ্যতা স্নাতক থাকছে: শিক্ষামন্ত্রী

জবির নতুন উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

১৫ দিনের মধ্যে নিরীক্ষা আপত্তির জবাব না দিলে এমপিও স্থগিত

ইউজিসি চেয়ারম্যান হচ্ছেন ঢাবির সহ-উপাচার্য মামুন আহমেদ

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

দলীয় ব্যক্তিকে স্কুল কমিটির সভাপতি বানালে আদালতে যাব: রাশেদা কে চৌধূরী

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ন্যাশনাল রোবোফেস্ট ২০২৬

শৈশবের ঈদ