হোম > শিক্ষা

শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান সাবেক পররাষ্ট্র উপদেষ্টার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার), নরসিংদী আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তৃতীয় কোনো ভাষা শেখা গেলে ভবিষ্যতে চাকরির জন্য বসে থাকতে হবে না এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।

গতকাল ‎শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে অনুষ্ঠিত নবীনবরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার), নরসিংদী এই অনুষ্ঠানের আয়োজন করে।

‎মো. তৌহিদ হোসেন বলেন, ‘গ্রামে অনেক শিক্ষিত ছেলেমেয়েকে দেখি ঘুরে বেড়াচ্ছে। কোনো কাজ নাই। অথচ বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানিজ, চায়নিজ, কোরিয়ান, স্প্যানিশ বা ফ্রেঞ্চ ভাষার মতো যেকোনো একটি বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে বিদেশে কাজের সুযোগ সৃষ্টি হতো। বিদেশি ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আরও সমৃদ্ধ করতে পারে এবং উন্নত বিশ্বে কাজের সুযোগ সৃষ্টি করতে পারে। এতে ব্যক্তি, সমাজ এবং দেশ—সবাই উপকৃত হবে।

তৌহিদ হোসেন আরও বলেন, স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে হবে, যাতে তারা জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মক্ষেত্রে সফল হতে পারে।

‎পাসপোর্টের বয়স-সংক্রান্ত অনিয়মের প্রসঙ্গ তুলে সাবেক এই উপদেষ্টা বলেন, দেশে অবৈধভাবে বয়স বাড়িয়ে পাসপোর্ট করার প্রবণতা রয়েছে। ‎অনেকেই অল্প বয়সে শ্রমিক ভিসায় মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য বয়স বাড়িয়ে পাসপোর্ট তৈরি করে। এ ধরনের প্রবণতা বন্ধ করতে হবে।

‎তৌহিদ হোসেন বলেন, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলে ইউরোপে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে জীবন হারানোর মতো পরিস্থিতি তৈরি হবে না।

‎অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, সমাজের অনগ্রসর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিয়ে আসার জন্য উদ্যোগ নিতে হবে। এতে তারা উচ্চশিক্ষা অর্জনে আরও উৎসাহিত হবে।

‎বর্তমান বিশ্বপরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিতে পারে।

‎ডুসারের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিগমা গ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাওহিদা জাহান, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক মো. ফখরুল ইসলাম তালুকদার, ডুসারের স্থায়ী উপদেষ্টা রহমত উল্লাহ, ছাত্র উপদেষ্টা মো. আল-আমিন, আতিকুর রহমান আতিক, সদ্য বিদায়ী সভাপতি আবু আহমেদ ফাহাদ এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সাম।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসারের সভাপতি মো. নাজমুল কাদের।

পঞ্চম শ্রেণির ‘পড়ার চিন্তায়’ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা

পঞ্চম শ্রেণির ‘পড়ার চাপে’ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা

স্কুল ও কলেজের জন্য র‍্যাঙ্কিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

অটোয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

সব টিটিসিতে চালু হচ্ছে জাপানি ভাষা শিক্ষার কোর্স

১৮ কোটির দেশ, অথচ আন্তর্জাতিক মানদণ্ডে একটি বিশ্ববিদ্যালয়ও নেই: শিক্ষামন্ত্রী

সম্পূরক বৃত্তির দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি জবি ছাত্র অধিকারের

জবিতে তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ৫ মার্চ থেকে

এসএসসি ’৯৩ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়ল