হোম > শিক্ষা

বেসরকারি মেডিকেলে ভর্তি ফি বেশি নেওয়া যাবে না: স্বাস্থ্য শিক্ষা বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) রাহেলা রহমত উল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য ফি নির্ধারণ করা হয়। কোনোভাবেই সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ বলছে, বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা। এ ছাড়া বিডিএস ভর্তি ফি ১১ লাখ টাকা। আর বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্নশিপ ও টিউশন ফি যথাক্রমে ১ লাখ ৮০ হাজার এবং ১০ হাজার টাকা। তিন ধাপে শিক্ষার্থীদের কাছে ভর্তি ও ইন্টার্নশিপ ফি আদায় করা যাবে। প্রথম ধাপে ভর্তির সময় ৬০ শতাংশ, দ্বিতীয় ধাপে প্রথম পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ এবং তৃতীয় ধাপে তৃতীয় পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ আদায় করতে হবে। নির্ধারিত টিউশন ফি মাসিক ভিত্তিতে আদায় করতে হবে। কখনো একত্রে আদায় করা যাবে না। সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অন্য কোনো ফি আদায় করা যাবে না। নির্ধারিত ফি আদায় পদ্ধতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত