হোম > শিক্ষা

ভিকারুননিসার কলেজ শাখায় ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ছবি: সংগৃহীত

‎রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ‘কলেজ’ শাখায় আগামীকাল রোববার থেকে তিন দিন অফলাইন (সশরীরে) ও তিন দিন অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। ‎

‎আজ শনিবার প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগমের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। ‎

‎এতে বলা হয়, নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়া হবে। ‎

‎অনলাইন ক্লাসের রুটিন ও ক্লাসে যুক্ত হওয়ার লিংক সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে। ‎

‎বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম বলেন, ‘আগামীকাল আমরা পরীক্ষামূলকভাবে শুরু করছি। প্রথম দিন শিক্ষকেরা কলেজ সেকশনে অনলাইন ক্লাস শুরু করাবেন।’ ‎

‎এর আগে, গত বৃহস্পতিবার জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন বা সশরীরে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে এ নিয়ম সারা দেশের সব স্কুলে নয়, চলবে শুধু ঢাকা মহানগর বা ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। ‎

‎শিক্ষামন্ত্রী বলেন, শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিন দিন অনলাইনে ও তিন দিন অফলাইনে ক্লাস হবে। এটি শুধু ঢাকা মহানগর এলাকায় হবে। সারা দেশে নয়। ‎

‎শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষকেরা বিদ্যালয়ে গিয়েই এ অনলাইনে ক্লাস শুরু করবেন। ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ‎

‎মেট্রোপলিটন এলাকার যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, সব প্রতিষ্ঠানকে এটিকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধস নামে।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত