হোম > শিক্ষা

নর্দান ইউনিভার্সিটির ভিসি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. মো. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ) সুলতান আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। এই পদে তাঁর নিয়োগের মেয়াদ চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নতুন ভিসি নর্দান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত