হোম > শিক্ষা

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষার বিষয় কমানোর কথা ভাবছে সরকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: আজকের পত্রিকা

আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিষয় সংখ্যা কমানোর বিষয়ে ভাবছে সরকার। ‎আজ বুধবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করেছেন।

‎তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি আরও বলেন, ‘এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে মন্ত্রী ব্রিফ করবেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হবে। মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবেই জানাবে।’

‎বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী এ দিন বিকেলে বলেন, ‘এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

তবে ‎বিষয় কমানোর চিন্তার কারণ জানতে চাইলে দুই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কেউই কোনো মন্তব্য করেননি।

এ ছাড়া সভায় সব বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষা একই প্রশ্নে নেওয়া যায় কি-না তা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তুলে ধরেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

অন্যদিকে এই সভার বরাতে কিছু সংবাদমাধ্যম ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার আলোচনার কথা দাবি করলেও সেগুলোকে বিভ্রান্তিকর তথ্য বলে মন্তব্য করেছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।‎ এ নিয়ে জানতে চাইলে খন্দোকার এহসানুল কবির বলেন, ‘এইটা কি বলেন? এইটা হয় নাকি?’

তিনি স্পষ্টত জানান, সার্বিক বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত