হোম > শিক্ষা

চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক

ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

এবারের ভর্তি পরীক্ষায় পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ১২ বিভাগে সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১ আসনের বিপরীতে ২০ হাজার ১২২ পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তাঁদের মধ্যে ১৬ হাজার ৬২১ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়ল

শিক্ষায় দীর্ঘ মেয়াদে পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ

চলতি মাসেই নতুন পাঠ্যক্রম কমিটি গঠনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

এমআইটির শিক্ষাভান্ডারে শিক্ষার্থীদের জন্য দুর্লভ সুযোগ

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ

আনন্দ আয়োজন ও স্মৃতিময় সন্ধ্যা

বেরোবির তিন শিক্ষার্থী বানাচ্ছেন বেদে ডকুমেন্টারি

শিক্ষায় বিনিয়োগ বাড়ানো ও কোচিং-নির্ভরতা বন্ধের দাবি