হোম > শিক্ষা

কানাডায় উচ্চশিক্ষা: ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট বৃত্তি

সাব্বির হোসেন

শিক্ষার গুণগত মান এবং নানা সুযোগ-সুবিধা থাকার কারণে উচ্চশিক্ষা গ্রহণের আদর্শ গন্তব্য হয়ে উঠছে কানাডা। শিক্ষা, গবেষণা এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ থাকায় দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আগ্রহ বাড়ছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ রাখছে দেশটির সরকার। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। 

কেন ভেনিয়ার স্কলারশিপ
ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট বৃত্তির অধীনে নির্বাচিত শিক্ষার্থীরা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়ন করতে পারবেন। এ বৃত্তি কানাডার সরকার দিয়ে থাকে। প্রতিবছর মোট ১৬৬ জন শিক্ষার্থী এ বৃত্তি পান। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী পান বছরে ৫০ হাজার ডলার বা প্রায় ৫৮ লাখ ৭৫ হাজার ১১৫ টাকা। 

গবেষণার ক্ষেত্রগুলো: 
•    হেলথ রিসার্চ।
•    ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ।
•    সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ রিসার্চ।

আবেদনের যোগ্যতা 
•    প্রথমে কানাডিয়ান কোনো একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে। 
•    সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড পূরণ করতে হবে। 
•    রিসার্চ অ্যাবিলিটি (জার্নাল, পাবলিকেশন) থাকতে হবে। 
•    ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার স্কোর দেখাতে হবে। 
•    কমিউনিকেশন ও লিডারশিপ দক্ষতা থাকতে হবে। 
•    পিএইচডি প্রোগ্রামের জন্য অন্য কোনো পুরস্কার, স্কলারশিপ বা তহবিল গ্রহণ করা যাবে না। 

আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর, ২০২৪। 
আবেদনের প্রক্রিয়া ও বিস্তারিত: (https://vanier.gc.ca/en/home-accueil.html)

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত