হোম > শিক্ষা

‎চার বিশ্ববিদ্যালয়ে ৫ প্রোভিসি, নিয়োগ পেলেন যাঁরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‎জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পাঁচজন প্রোভিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ ‎বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এসব নিয়োগের বিষয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাঁদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

‎প্রজ্ঞাপন থেকে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (একাডেমিক) হিসেবে বিশ্ববিদ্যালয়টির বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন, একই বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (একাডেমিক) মোহাম্মাদ শামীম উদ্দিন খান, একই বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) ড. কামাল উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে অব্যাহতিপূর্বক মূল পদে যোগদানের জন্য বলা হয়েছে।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত