হোম > শিক্ষা

প্রকৌশল গুচ্ছের ভর্তি ও ওরিয়েন্টেশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ধাপে ভর্তি কার্যক্রম ও ওরিয়েন্টেশন স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রকৌশল গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়েট, কুয়েট ও রুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হলো। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে। এ ছাড়া অনিবার্য কারণে চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম (১৪ ও ১৫ জুলাই) স্থগিত ঘোষণা করা হলো। ভর্তির তারিখ পরবর্তী সময় শিক্ষার্থীদের এসএমএস এবং ওয়েবপেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 

এর আগে চতুর্থ ধাপে ভর্তির তারিখ নির্ধারণ করা হয় ১৪ ও ১৫ জুলাই। এরপর দুই দফা ভর্তি কার্যক্রম পিছিয়ে ১৪ ও ১৫ জুলাই নির্ধারণ করা হয়। এবার সেটিও স্থগিত করা হলো। অন্যদিকে এই তিন বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩১ জুলাই।

চলতি মাসেই নতুন পাঠ্যক্রম কমিটি গঠনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

এমআইটির শিক্ষাভান্ডারে শিক্ষার্থীদের জন্য দুর্লভ সুযোগ

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ

আনন্দ আয়োজন ও স্মৃতিময় সন্ধ্যা

বেরোবির তিন শিক্ষার্থী বানাচ্ছেন বেদে ডকুমেন্টারি

শিক্ষায় বিনিয়োগ বাড়ানো ও কোচিং-নির্ভরতা বন্ধের দাবি

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ: পরীক্ষার সম্ভাব্য তারিখ জানাল এনটিআরসিএ