হোম > শিক্ষা

যুক্তরাষ্ট্রে ব্যাচেলর পড়ার সুযোগ মিলবে সম্পূর্ণ বৃত্তি

শিক্ষা ডেস্ক

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মায়ামিতে ২০২৬ শিক্ষাবর্ষে ব্যাচেলর ডিগ্রি পর্যায়ে পূর্ণ বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘স্ট্যাম্পস স্কলারশিপ’ দেওয়া হবে। চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের প্রায় সব ধরনের শিক্ষাব্যয় বহন করা হবে। বৃত্তিপ্রাপ্তরা সম্পূর্ণ টিউশন ফি, ক্যাম্পাসে আবাসন, খাবার, স্বাস্থ্যবিমা, পাঠ্যপুস্তক, ল্যাপটপ ভাতাসহ বিভিন্ন সুবিধা পাবেন। পাশাপাশি গবেষণা, বিদেশে অধ্যয়ন, বেতনবিহীন ইন্টার্নশিপ, নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম ও শিক্ষামূলক সেমিনারে অংশ জন্য ১২ হাজার মার্কিন ডলারের বিশেষ এনরিচমেন্ট ফান্ড দেওয়া হবে।

ইউনিভার্সিটি অব মায়ামি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ফ্লোরিডার কোরাল গেবলসে অবস্থিত একটি বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এর অবস্থান উল্লেখযোগ্য। বর্তমানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়টিতে ১৩২টি ব্যাচেলর, ১৪৮টি মাস্টার্স এবং ৬৭টি পিএইচডি প্রোগ্রাম রয়েছে। পাশাপাশি রয়েছে গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ।

সুযোগ-সুবিধা

ইউনিভার্সিটি অব মায়ামি ব্যাচেলর বৃত্তি ২০২৬ আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করার সব ব্যয় বহন করবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন—

  • সম্পূর্ণ টিউশন ফি
  • ক্যাম্পাসে বিনা মূল্যে আবাসন
  • খাবার ভাতা
  • স্বাস্থ্যবিমা সুবিধা
  • পাঠ্যপুস্তক ভাতা
  • ল্যাপটপ ভাতা
  • ১২ হাজার মার্কিন ডলারের এনরিচমেন্ট ফান্ড

যেসব বিষয়ে পড়ানো হয়

বিশ্ববিদ্যালয়ের প্রায় সব স্নাতক প্রোগ্রামেই এ বৃত্তি প্রযোজ্য। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—হিসাববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, চারুকলা, জীববিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, ক্রীড়া বিজ্ঞান, পুরকৌশল, কম্পিউটার বিজ্ঞান, স্বাস্থ্য ও ফিটনেস এবং সামুদ্রিক প্রকৌশল।

প্রয়োজনীয় কাগজপত্র

  • কমন অ্যাপ্লিকেশন অনলাইনে পূরণ করতে হবে।
  • উচ্চমাধ্যমিক একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • পূর্ববর্তী পরীক্ষার নম্বরপত্র।
  • স্কুল রিপোর্ট সম্পন্ন করতে হবে।
  • সুপারিশপত্র (লেটার অব রেকমেন্ডেশন) জমা দিতে হবে।
  • শিক্ষামূলক কার্যক্রমের বিবরণ জমা দিতে হবে।
  • আন্তর্জাতিক আর্থিক সনদ ফরম পূরণ করতে হবে।
  • আর্থিক সহায়তাসংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে।

আবেদনের যোগ্যতা

  • বিশ্বের যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
  • ইউনিভার্সিটি অব মায়ামির ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির প্রস্তাব (অফার) পেতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানা যাবে লিঙ্কে

আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৬।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত