হোম > শিক্ষা

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আজকের পত্রিকা ডেস্ক­

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

দেশের ক্রীড়া ও শিক্ষা খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, খেলোয়াড়দের শিক্ষাগত উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

গতকাল বুধবার (১০ জুন) এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এআইইউবি।

চুক্তি অনুযায়ী, আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অফিসিয়াল শিক্ষা অংশীদার হিসেবে কাজ করবে এআইইউবি। এর মাধ্যমে দেশে ক্রীড়া ও শিক্ষার সমন্বিত উন্নয়নে উভয় প্রতিষ্ঠানের সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ, এআইইউবির অফিস অব স্পোর্টসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং দেশে ভলিবল খেলার বিকাশে নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্য ক্রীড়া ও শিক্ষার সমন্বয়ে একটি টেকসই উন্নয়ন মডেল গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত