হোম > শিক্ষা

মাউশির মহাপরিচালক হলেন ড. সোহেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। ছবি: সংগৃহীত

‎মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। পূর্ণকালীন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

‎আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।

বর্তমানে অধ্যাপক সোহেল মাউশির মাধ্যমিক শাখার পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি ‎শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিবের (পিএস) দায়িত্ব পালন করছেন।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) পদে কর্মরত অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে ট্রেজারি ও সাবসিডিয়ারি আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে দেওয়া হলো।’

‎বিসিএস ১৬ ব্যাচের কর্মকর্তা অধ্যাপক সোহেল ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি জোট সরকারের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পিএস ছিলেন। এবার বিএনপি সরকার গঠনের পর মিলন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে তাঁর পিএস হিসেবে নিয়োগ দেন অধ্যাপক সোহেলকে।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত