হোম > শিক্ষা

ইউজিসি চেয়ারম্যান হচ্ছেন ঢাবির সহ-উপাচার্য মামুন আহমেদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মামুন আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

‎এর আগে, আজ সকালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অব্যাহতিপত্র পাঠান সদ্য সাবেক ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির আবেদনে উল্লেখ করেছেন, ‘২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। ‎এ অবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির ন্যূনতম যোগ্যতা স্নাতক থাকছে: শিক্ষামন্ত্রী

জবির নতুন উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

১৫ দিনের মধ্যে নিরীক্ষা আপত্তির জবাব না দিলে এমপিও স্থগিত

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

দলীয় ব্যক্তিকে স্কুল কমিটির সভাপতি বানালে আদালতে যাব: রাশেদা কে চৌধূরী

অব্যাহতি চেয়েছেন ইউজিসি চেয়ারম্যান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ন্যাশনাল রোবোফেস্ট ২০২৬

শৈশবের ঈদ