হোম > শিক্ষা

কোচিং-বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ শিগগির পরীক্ষামূলকভাবে চালু হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

ফাইল ছবি

‎কোচিং-বাণিজ্য দীর্ঘদিনের একটি সামাজিক সমস্যা উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, কোচিংয়ের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে। এসব নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন নীতি ও উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিগগির পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

‎আজ শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

‎‎আগামী বছর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোনো কারণে তা সম্ভব হয়নি। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের পড়াশোনায় উৎসাহিত করতে বৃত্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সে কারণেই দায়িত্ব নেওয়ার পরই সরকার এ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

‎তিনি আরও জানান, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ পুনর্বিবেচনার পরিকল্পনা রয়েছে।

সেই সঙ্গে ‎প্রাথমিক বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি বলেও জানান প্রতিমন্ত্রী।

‎পরিদর্শনের সময় প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত