হোম > শিক্ষা

বিনা খরচে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক

আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হলো বিপুল অর্থায়ন, যার অন্যতম সমাধান বিভিন্ন আন্তর্জাতিক স্কলারশিপ। এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘ফুলব্রাইট ফরেন স্কলারশিপ’। প্রতিবছর যুক্তরাষ্ট্র সরকারের সৌজন্যে বিশ্বজুড়ে শিক্ষার্থীদের এই সম্মানজনক বৃত্তি দেওয়া হয়। এই প্রোগ্রাম একদিকে যেমন শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রির সুযোগ দেয়, অন্যদিকে বিশ্বব্যাপী পেশাদার সম্পর্ক উন্নয়ন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সরাসরি অবদান রাখে।

এই স্কলারশিপের আওতায় স্নাতক শেষ করা শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে তাঁদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ১১ জুলাই ২০২৬।

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলসহ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • এর আগে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেননি কিংবা বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি নন।
  • বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ থেকে আগে স্নাতকোত্তর ডিগ্রি নেননি (তবে যাঁরা বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, তাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন)।
  • যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক, সেই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক/সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। টোয়েফল আইবিটিতে (ইন্টারনেটভিত্তিক) ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে।

সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে

  • আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক হতে হবে।

সুযোগ-সুবিধা

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে ভিসা সহায়তা

  • বিমানে আসা-যাওয়ার খরচ।
  • টিউশন ফি।
  • থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি।
  • বইপত্র কেনার জন্য ভাতা।
  • স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা।

প্রয়োজনীয় কাগজপত্র

  • অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ।
  • সুপারিশপত্র।
  • একাডেমিক রেকর্ড-বিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)।
  • টোয়েফল/আইইএলটিএস স্কোর।

যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা জিআরই কিংবা জিম্যাট স্কোর থাকাও আবশ্যক। যদি কোনো আবেদনকারী এরই মধ্যে জিআরই কিংবা জিম্যাট পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে তাঁদের সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরসংক্রান্ত তথ্য অনলাইন আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনপ্রক্রিয়া: অনলাইন আবেদন করতে এবং বিস্তারিত জানতে এই লিঙ্কে অথবা লিঙ্কে দেখুন।

আবেদনের শেষ সময়: আগামী ১১ জুলাই ২০২৬।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত