হোম > শিক্ষা

সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস পালিত

আজকের পত্রিকা ডেস্ক­

সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস পালিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাউথইস্ট ইউনিভার্সিটি বায়ান্নর মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

গত শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গেট থেকে প্রভাতফেরি শুরু হয়ে তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সাউথইস্ট বোর্ড অব ট্রাস্ট, উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন প্রশাসনিক দপ্তর, অনুষদ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আলোচনা পর্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.) এবং অনুষ্ঠানের আহ্বায়ক ও আর্কিটেক্ট বিভাগের প্রধান ড. মাসুদ উর রশীদ।

বক্তারা তরুণ প্রজন্মের মাঝে বাংলাদেশের অভ্যুদয়ে বায়ান্নর ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

সাংস্কৃতিক পর্বে নাটক, আবৃত্তি, নৃত্য ও গান উপস্থাপন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের সদস্যরা। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, বিভিন্ন ক্লাবের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাথী‍রা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত