হোম > শিক্ষা

টানা ২৫ দিনের ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৫ দিনের ছুটি পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আগামীকাল (২২ মে) থেকে এ ছুটি কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায় কার্যত ২২ মে থেকেই ক্লাস বন্ধ হয়ে যাবে। এ ছাড়া ১২ ও ১৩ জুনও সাপ্তাহিক ছুটি থাকায় ওই দিনগুলোতেও কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৪ জুন থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাস শুরু হবে।

তবে ছুটি চলাকালে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। অন্যদিকে, এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল বন্ধ থাকবে।

আবাসিক হলগুলোর বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত হল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ জুন সকাল ১০টা থেকে হল পুনরায় খোলা হবে। ছুটি চলাকালে হলে প্রবেশের ক্ষেত্রে গেটে নাম ও কারণ লিপিবদ্ধ করতে হবে এবং শিক্ষার্থীদের নিজ দায়িত্বে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে।

পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ঈদযাত্রায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় শহরে এ বিশেষ বাস সার্ভিস পরিচালিত হবে।

এ বিষয়ে রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করীম চৌধুরী বলেন, ‘ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন বন্ধ একসাথে হবার কারণে শিক্ষার্থীরা একটি দীর্ঘ ছুটি পাচ্ছে। বন্ধে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিভাগীয় শহরে বাসের ব্যবস্থা করা হয়েছে। হলগুলোর বিষয়ে হল প্রশাসন কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে।’

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত