হোম > শিক্ষা

দক্ষিণ কোরিয়ায় ইউএসটি স্কলারশিপ, গবেষণায় মাসিক ভাতা ও পূর্ণ ফান্ডিং সুবিধা

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মানের পরিবেশ খুঁজছেন? দক্ষিণ কোরিয়ার অন্যতম গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় বৃত্তির ঘোষণা দিয়েছে। স্নাতকোত্তর, পিএইচডি এবং ইন্টিগ্রেটেড মাস্টার্স–পিএইচডি প্রোগ্রামে এ বৃত্তির আওতায় আবেদন করা যাবে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত ইউএসটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। বর্তমানে প্রায় ৩০টি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞানসহ নানা ক্ষেত্রে আধুনিক গবেষণার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সুযোগ-সুবিধা

  • ইউএসটি স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
  • স্নাতকোত্তর পর্যায়ে মাসিক প্রায় ১২ লাখ কোরিয়ান উন ভাতা
  • পিএইচডি পর্যায়ে মাসিক প্রায় ১৬ লাখ কোরিয়ান উন ভাতা
  • সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ
  • স্বাস্থ্যসেবা, মেডিকেল চেকআপ, ই-লাইব্রেরি ও কাউন্সেলিং সুবিধা
  • বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ

আবেদনের যোগ্যতা

  • স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • একাডেমিক ফলাফল সন্তোষজনক হতে হবে
  • ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ (যেমন IELTS বা TOEFL) জমা দিতে হবে
  • নেতৃত্বগুণ ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

প্রয়োজনীয় নথিপত্র

  • গবেষণা প্রস্তাব
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • মাস্টার্স থিসিস
  • ইংরেজি দক্ষতার সনদ (আইইএলটিএস/টোয়েফল)

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ইউএসটির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য প্রথমে একটি অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদন জমা দিতে ৩০ মার্কিন ডলার বা সমপরিমাণ (৩৫০০০ কোরিয়ান উন) নন-রিফান্ডেবল ফি প্রদান করতে হবে।

বিস্তারিত তথ্য ও আবেদন করতে: https://surl.li/tusqzf

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত