হোম > শিক্ষা

বাকৃবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. লুৎফুন হোসেন আর নেই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ড. লুৎফুন হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক ডিন অধ্যাপক ড. লুৎফুন হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন।

গতকাল মঙ্গলবার বাদ এশা বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুমার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিজ্ঞানী ও বাকৃবির জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. লুৎফর রহমান, যিনি বর্তমানে বাংলাদেশ একাডেমি অব অ্যাগ্রিকালচারের (বিএএজি) প্রেসিডেন্ট। ব্যক্তিজীবনে তিনি স্বামী, দুই কন্যা—ড. সাবরিনা লুৎফা (শিক্ষক, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) এবং ড. সামিনা লুৎফা (সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক ড. লুৎফুন হোসেন তাঁর কর্মজীবন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষকতার মাধ্যমে। পরবর্তীকালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে প্রাণিবিদ্যা এবং ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত