হোম > শিক্ষা

বাউবির এইচএসসি-২০২১ এর ফল প্রকাশ, পাশের হার ৭০%

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন। ফলাফলে পাশের হার ৭০ দশমিক ৭১। 

বিশ্ববিদ্যালয়ের পরিচালক বলেন, বাউবির এইচএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৮৮৪ জন। পরীক্ষায় ১ম ও ২য় বর্ষের ১ লাখ ৬ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে ৪২ হাজার ৩৬৮ জন। উত্তীর্ণ হয় ২৯ হাজার ৯৬০ জন শিক্ষার্থী। 

পরিচালক আরও বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ‘এ প্লাস’ গ্রেড পেয়েছে ২৫২ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৬ হাজার ৬৮৯ জন, ‘এ মাইনাস’ গ্রেড পেয়েছে ১১ হাজার ৯৩৫ জন, ‘বি’ গ্রেড পেয়েছে ৭ হাজার ৯৫২ জন, ‘সি’ গ্রেড পেয়েছে ২ হাজার ৯১০ জন এবং ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ২২২ জন। 

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ২১৮ জন ছাত্র এবং ১২ হাজার ৭৪২ জন ছাত্রী রয়েছে। 

বিস্তারিত www.bou.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত