হোম > শিক্ষা

নিউজিল্যান্ডে বৃত্তিতে পড়ার সুযোগ

শিক্ষা ডেস্ক

উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে নিউজিল্যান্ড দীর্ঘদিন ধরে আকর্ষণীয় গন্তব্য। উন্নত শিক্ষাব্যবস্থা, নিরাপদ জীবনযাপন, মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং পড়াশোনা শেষে কাজ ও স্থায়ী বসবাসের সম্ভাবনার কারণে দেশটি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে।

এবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়াইকাটো। বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল এক্সেলেন্স স্কলারশিপের আওতায় মেধাবী শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় দেশটির হ্যামিল্টন ও তৌরাঙ্গা শহরে অবস্থিত একটি শীর্ষস্থানীয় পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। গবেষণা ও আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশের জন্য প্রতিষ্ঠানটি বেশ পরিচিত।

বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৬ সালের বিভিন্ন ইনটেক অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এবং প্রথম বছরের টিউশন ফি পরিশোধ করতে হবে। কলা, ব্যবসা ও ব্যবস্থাপনা, কম্পিউটার বিজ্ঞান, গণিত, শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, আইন, বিজ্ঞান, সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধা

  • মেধার ভিত্তিতে এ বৃত্তি দেওয়া হবে
  • নির্বাচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার পর্যন্ত টিউশন ফিতে ছাড় দেওয়া হবে
  • ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ আবেদনের যোগ্যতা
  • স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে ভালো ফল থাকতে হবে
  • স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে
  • ওয়াকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে
  • স্পনসরশিপের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না
  • ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে

প্রয়োজনীয় নথি

  • পাসপোর্টের কপি
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)
  • ভাষা দক্ষতার সনদ

আবেদনপ্রক্রিয়া

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে ফল জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন লিঙ্কে

আবেদনের সময়সীমা

‘এ’ ট্রাইমেস্টারে ৩১ নভেম্বর, ‘বি’ ট্রাইমেস্টারে ৩১ মে, ‘সি’ ট্রাইমেস্টারে ৩১ আগস্ট এবং ‘এইচ’ বা ‘এক্স’ ট্রাইমেস্টারে ৩১ অক্টোবর।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত