হোম > শিক্ষা

এইচএসসির স্থগিত পরীক্ষা এক দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আলাদা দিনে নেওয়ার জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আজ বুধবার বিকেলে ঢাকা আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি জানানো হয়।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, স্থগিত হওয়া ২২ জুলাইয়ের পরীক্ষা হবে আগামী ১৭ আগস্ট, আর ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ আগস্ট।

এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে। তবে কোন দিন এই দুটি পরীক্ষা নেওয়া হবে, সেটা তিনি জানাননি।

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

অন্যদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১২ আগস্ট এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট নেওয়া হবে।

ছবি: সংগৃহীত

চলতি মাসেই নতুন পাঠ্যক্রম কমিটি গঠনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

এমআইটির শিক্ষাভান্ডারে শিক্ষার্থীদের জন্য দুর্লভ সুযোগ

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ

আনন্দ আয়োজন ও স্মৃতিময় সন্ধ্যা

বেরোবির তিন শিক্ষার্থী বানাচ্ছেন বেদে ডকুমেন্টারি

শিক্ষায় বিনিয়োগ বাড়ানো ও কোচিং-নির্ভরতা বন্ধের দাবি

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ: পরীক্ষার সম্ভাব্য তারিখ জানাল এনটিআরসিএ