হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক মুখপাত্র বলেছেন, এই পদক্ষেপে প্রতিফলিত হয়েছে যে ‘নিরাপত্তা পরিষদ এবং আলোচ্য বিষয়টির প্রতি যুক্তরাষ্ট্র গুরুত্ব আরোপ করছে।’

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, শুরু হতে যাওয়া বৈঠকটিতে সংঘাত পরিস্থিতিতে শিশু, প্রযুক্তি ও শিক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। মার্চ মাসে নিরাপত্তা পরিষদের ঘূর্ণমান সভাপতির দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। এই দায়িত্বের অংশ হিসেবেই ১৫ সদস্যের এই সংস্থার অধিবেশনে সভাপতিত্ব করতে হয়। সাধারণত জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত বা জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারাই এসব বৈঠকে নেতৃত্ব দেন।

এই উপস্থিতি এমন এক সময়ে ঘটছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক জাতিসংঘের তথ্য বলছে, নির্ধারিত চাঁদা বাবদ সংস্থাটির কাছে যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলার বকেয়া রয়েছে। ট্রাম্প বারবার জাতিসংঘকে ‘অকার্যকর’ বলে উল্লেখ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের একাধিক সংস্থা ও আন্তর্জাতিক চুক্তি থেকে প্রত্যাহার করেছেন। পাশাপাশি নিজস্ব বিকল্প কূটনৈতিক উদ্যোগও এগিয়ে নিয়েছেন।

ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প

ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানকে ঐশ্বরিক মৃত্যু উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল: হেগসেথ

ইরানে হামলা ক্ষমতার পরিবর্তনের জন্য নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না যুক্তরাষ্ট্র: মার্কিন সিনেটর

ইরানের সঙ্গে যুদ্ধে আরও মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে—বলছেন ট্রাম্প

ইরানের নতুন নেতৃত্ব আলোচনা চায়, আমি রাজি: ট্রাম্প

ইরানে অভিযান শুরুর পর ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

ওমান উপসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের