হোম > অপরাধ > ময়মনসিংহ

বিধবা ভাতার টাকা মহিলা লীগ নেত্রীর মোবাইলে, সত্যতা পেলেন সমাজসেবা কর্মকর্তা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলের চণ্ডিপাশা ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক রিনা পণ্ডিত দেবনাথের বিরুদ্ধে দুই নারী ভাতাভোগীর ভাতার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দুই বছর ধরে ওই নেত্রীর মোবাইল ব্যাংকিংয়ে এই টাকা যায়। এ নিয়ে ১৮ মে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। 

সংবাদের জেরে বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পান। 

উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের বিধবা নারী নুরুন্নাহার আক্তার ও রাশিদা বেগমের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ২০২১ সালে ভাতার কার্ড করেন রিনা পণ্ডিত দেবনাথ। 

এ বিষয়ে রিনা পণ্ডিত দেবনাথের ব্যবহার করা মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিনে তদন্ত করে কার্ডের টাকা হাতিয়ে নেওয়ার সত্যতা পেয়েছি। ভাতাভোগীদের বলেছি নম্বর পরিবর্তনের আবেদন করার জন্য। তাঁরা আবেদন করলে তাঁদের মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা দেওয়া হবে।’ 

তবে নেত্রীর নম্বরে যে টাকা গেছে সেটি উদ্ধারের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘অভিযোগ দিলে উদ্ধার করে দেওয়া হবে।’

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদে, ধর্ষণের পর হত্যার অভিযোগ

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল