হোম > অপরাধ > ঢাকা

পরীমণি ও অন্যরা রিমান্ডে চয়নিকার নাম বলেছেন: ডিবির হারুন

নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় গ্রেপ্তার অভিনেত্রী পরীমণিসহ রিমান্ডে থাকা বেশির ভাগ আসামির বক্তব্যে নির্মাতা চয়নিকা চৌধুরীর নাম এসেছে। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য চয়নিকাকে হেফাজতে নিয়েছে ডিবি।

পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ আজকের পত্রিকাকে এ কথা জানান।

আজ শুক্রবার সন্ধ্যায় একটি টেলিভিশনের অনুষ্ঠানে ছিলেন চয়নিকা চৌধুরী। নিচেই অপেক্ষা করছিল পুলিশের একটি দল। অনুষ্ঠান শেষে বের হওয়ার পর তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

ডিবি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, তাঁকে (চয়নিকা চৌধুরী) জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। তবে প্রয়োজনে ডাকলে তিনি আবারও আসবেন। 

অপরদিকে, রাতে রাজধানীর গুলশান থেকে অভিনেত্রী পরীমণির কস্টিউম ডিজাইনার জিমিকে আটক করেছে ডিবি। তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) হারুন অর রশিদ।

এদিকে রিমান্ডে থাকা পরীমণির একটি মামলা, মডেল পিয়াসার বিরুদ্ধে তিনটি মামলা, মডেল মৌয়ের বিরুদ্ধে একটি, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলা এবং প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে একটি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পরীমণি ও রাজের দুটি মামলা ডিবিতে হস্তান্তর করা হয়।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে