হোম > অপরাধ > ঢাকা

খেতে না চাওয়ায় শিশুকে হত্যা: আদালতে সৎ বাবার স্বীকারোক্তি

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে খেতে না চাওয়ায় তিন বছরের শিশু নামিরা ফারিজকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে সৎ বাবা আজাহারুল ইসলাম (২৭)।

নিহত শিশুটির মায়ের দক্ষিণখান থানায় করা হত্যা মামলায় দুই দিন রিমান্ড শেষে তাকে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানোর পরে আজাহারুল ইসলাম হাকিম আদালতের বিচারকের কাছে এ জবানবন্দি দিয়েছেন।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা মোসাম্মত রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘দক্ষিণখানের আশকোনা এলাকায় সৎ বাবার হাতে তিন বছরের শিশুকে হত্যার ঘটনায় করা মামলায় বাবাকে দুই দিনের রিমান্ড শেষ আদালতে পাঠানো হলে হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে আজাহারুল ইসলাম।’

হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে জানতে চাইলে আজাহারের স্বীকারোক্তির বরাত দিয়ে এসআই রেজিয়া খাতুন বলেন, ‘ঘটনার দিন দুপুরে আজহার তাঁর তিন বছরের সৎ মেয়ে নামিরা ফারিজকে মারধর করেন। এরপর তিনি অফিসে চলে যান। পরে তার মা এসে নামিরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৎ মেয়ে নামিরা ফারিজ রাত আড়াইটার দিকে মারা যায়।’

উল্লেখ্য, দক্ষিণখানের আশকোনা একাডেমির গলির হেলাল উদ্দিনের ভাড়া বাড়িতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় ঘটে। নিহত ওই শিশুটি হলেন, মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ীর উত্তর বেতকা এলাকার আজাহারুল ইসলাম ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জের তাসলিমা জাহান ইমার মেয়ে। আজহারুল হলেন নামিরা ফারিজের সৎ বাবা।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক