হোম > অর্থনীতি

ক্যাশলেস লেনদেন বাড়াতে পিওএস মেশিনে করছাড়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন আমদানিতে শুল্ক ও আগাম কর (এটি) কমানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান বিভিন্ন শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাব অনুযায়ী, পিওএস মেশিন আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১০ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ এবং ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর (এটি) শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, সরকারের ক্যাশলেস লেনদেনব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপকরণ পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন আমদানির ক্ষেত্রেও কর ছাড় দেওয়া হচ্ছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য সামনে রেখে আইটি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার ও মনিটর আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক বহাল রেখে রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’

আন্তর্জাতিক স্বীকৃতি: ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম