হোম > অর্থনীতি

পদ্মা সেতুর ভয় কেটে গেছে, শ্রীলঙ্কার ভয়ও কেটে যাবে: আতিউর রহমান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রীলঙ্কাসহ বিশ্বব্যাপী চলমান সংকট পরিস্থিতিতে বাংলাদেশের ভয়ের কোনো কারণ নেই বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে প্রতি মাসে ১৪০-১৫০ মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করে। আর প্রতি মাসে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে তিনটি গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান এসব কথা বলেন। গ্রন্থ তিনটি হলো বঙ্গবন্ধুর গল্প, বাঙালির মুক্তির সনদ বঙ্গবন্ধুর ছয় দফা ও আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন লায়ন হামিদুল আলম সখা। 

আতিউর রহমান বলেন, ‘বাংলাদেশ বৈদিশক দায়-দেনার বিচারে সামান্য ঝুঁকির দেশ। ভয়ের কোনো কারণ দেখছি না। বিদেশি দায়-দেনা জিডিপির ১৬ দশমিক ৯ শতাংশ। পদ্মা সেতুর ভয় কেটে গেছে, শ্রীলঙ্কার ভয়ও কেটে যাবে। তবে সরকারের কাছে অনুরোধ, প্রবাসীদের পাঠানো টাকা আনুষ্ঠানিকভাবে আনার জন্য প্রয়োজনে আরও ইনটেনসিভ দেন। এখন আড়াই পার্সেন্ট দেওয়া হয়, প্রয়োজনে এটা আরও বাড়ান।’

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন