হোম > অর্থনীতি

ঢাকায় ৩ দিনের পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার, কুপনে মিলবে গিফট ভাউচার

ঢাকায় শুরু হচ্ছে ১১ তম এশিয়ান টুরিজম ফেয়ার–২০২৪। আগামী ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে মেলা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। পর্যটন বিচিত্রার আয়োজনে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ টুরিজম বোর্ড, টুরিস্ট পুলিশ বাংলাদেশের সহযোগিতায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই মেলার আয়োজন করা হচ্ছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। 

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মেলার বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন এশিয়ান টুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল। 

তিনি বলেন, আসন্ন ১১ তম এশিয়ান টুরিজম ফেয়ারে বাংলাদেশসহ মালদ্বীপ, চীনা, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভুটান, সিঙ্গাপুরের শতাধিক পর্যটন সংস্থা অংশ নেন। মেলায় থাকবে দেশ–বিদেশে বেড়ানোর আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়। 

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—হোটেল, মোটেল, রিসোর্ট, ক্রুজলাইন্স, এয়ারলাইনস, ট্যুর অপারেটর ও থিমপার্কসহ বিনোদনের আরও অনেক প্রতিষ্ঠান। 

এ ছাড়া মেলায় বৈচিত্র্যময় আয়োজনে থাকবে পর্যটনবিষয়ক সেমিনার, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজনেস টু বিজনেস (বিটুবি) মিটিং। 

মেলার প্রতিদিন সন্ধ্যায় থাকবে বাংলাদেশ, চীন ও ফিলিপাইনের সাংস্কৃতিক অনুষ্ঠান। 

মেলার টাইটেল স্পনসর বিমান বাংলাদেশ এয়ারলাইনস, প্রাইম পার্টনার কান্ট্রি মালদ্বীপ এবং হসপিটালিটি পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ব্যাংক পার্টনার হিসেবে থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রিসোর্ট পার্টনার ছুটি গ্রুপ, ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস, কানেকটিভিটি পার্টনার এডিএন টেলিকম, ক্রুজ পার্টনার ঢাকা ডিনার ক্রুজ। 

মেলার প্রবেশ মূল্য ৩০ টাকা। প্রবেশ কুপনের বিপরীতে র‍্যাফেল ড্র বিজয়ীদের জন্য থাকবে এয়ারলাইনস টিকিটসহ বেড়ানোর আকর্ষণীয় গিফট ভাউচার। 

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বাংলাদেশে মালদ্বীপের হাই কমিশনের থার্ড সেক্রেটারি আশিথ শামলা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ টুরিজম বোর্ড এবং টুরিস্ট পুলিশের প্রতিনিধি।

ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সের বর্তমান অবস্থা নিয়ে ঢাকায় গোলটেবিল আলোচনা

কাতারের এলএনজি উৎপাদন বন্ধে ইউরোপে গ্যাসের দাম বাড়ল ৫০ শতাংশ

এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার

ফেব্রুয়ারিতে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ

সোনার দাম ভরিতে ৫৪২৪ টাকা বেড়ে পৌনে ৩ লাখ টাকা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

মধ্যপ্রাচ্যে সংকট: জ্বালানি-রেমিট্যান্সে নতুন শঙ্কা

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে তেলের দাম বেড়েছে, শেয়ার বাজারে পতন

তেলের দাম এক লাফে ১০ শতাংশ বৃদ্ধি, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা

হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ, তেলের দাম বাড়ার শঙ্কা