হোম > অর্থনীতি

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাসস, ঢাকা  

শনিবার ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: পিআইডি

অর্থনীতিতে সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি অলিগার্ক বা সুবিধাভোগী বিশেষ গোষ্ঠীকে নির্মূল করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সম্মেলনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী বর্তমান সরকারের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা ও যুব সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বর্তমান সরকারের বয়স মাত্র ১০০ দিনের কিছু বেশি হলেও তাদের লক্ষ্য অত্যন্ত সুনির্দিষ্ট ও সুদৃঢ়।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে পরিণত করতে চাই। এমন একটি রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিক তাদের সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করতে পারবেন।’

নতুন অর্থনৈতিক সম্ভাবনা ও সুযোগ তৈরির জন্য সরকার যেকোনো ধরনের যুগোপযোগী সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

সম্মেলনে প্রধান অতিথি বা প্যানেল আলোচক হিসেবে নয়, বরং সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার বিশ্বমঞ্চে তুলে ধরতেই তিনি উপস্থিত হয়েছেন বলে উল্লেখ করেন স্থানীয় সরকারমন্ত্রী।

অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এই সেশনের প্রতিপাদ্য হলো—ঝুঁকি মোকাবিলা করা, আমাদের স্থিতিস্থাপকতা বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে কাজে লাগানো এবং নতুন উদ্যমে সঠিক দিকনির্দেশনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আমি বিশ্বাস করি, এটি আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের মূল চেতনাকেই ধারণ করে।’

এর আগে সকালে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের সংস্কার ও অর্থনৈতিক লক্ষ্য প্রসঙ্গে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘দেশে অর্থনৈতিক সাম্য ও ন্যায্যতা ফিরিয়ে আনা এবং বিগত সময়ে গড়ে ওঠা অলিগার্কদের (লুটেরা অর্থনৈতিক সিন্ডিকেট) ধ্বংস করাই আমাদের এই সরকারের অন্যতম লক্ষ্য।’

কবর জিয়ারত শেষে বিএনপি মহাসচিব দেশের যুবসমাজ ও তরুণ নেতৃত্বের ওপর তাঁর দলের আস্থার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের ভিশন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নে নবগঠিত যুবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করবে।

তরুণদের দেশের অগ্রযাত্রায় সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেশের যোগ্য ও দেশপ্রেমিক তরুণদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই।’

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’

আন্তর্জাতিক স্বীকৃতি: ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

বাজেট বাস্তবায়ন ‘অসম্ভব নয়’, তবে ব্যাংকিং খাতের ঋণ নিয়ে উদ্বেগ এফবিসিসিআইয়ের