হোম > অর্থনীতি

ভেঙে দেওয়া হলো ইউসিবি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের পর্ষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবার ইউসিবি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে এসব ব্যাংকের প‌রিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ মঙ্গলবার এস আলম গ্রুপের দখলে থাকা দুটিসহ মোট তিন ব্যাংকের পর্ষদ ভেঙে নতুর পরিচলানা পর্ষদ গঠন করা হয়।

এর মধ্যে ইউসিবি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পরিচালনা পর্ষদের মধ্যে রয়েছেন- শেয়ার হোল্ডার পরিচালক শরীফ জহীর, শেয়ার হোল্ডার পরিচালক মো. তানভীর খান। স্বতন্ত্র পরিচালক তিনজন হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি মো. ইউসুফ আলী এবং চাটার্ড একাউন্টেড ওবায়দুর রহমান এফসিএ।

ইউনিয়ন ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া পাঁচ পরিচালকরা হলেন- ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মু. ফরীদ উদ্দীন আহমদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শেখ জাহিদুল ইসলাম।

এর মধ্যে ইউনিয়ন ব্যাংকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মু. ফরীদ উদ্দীন আহমদ।

আর গ্লোবাল ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া পাঁচ পরিচালক হলেন- মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জামাল মোল্লা, ইসলামী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খলিফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেসের অধ্যাপক আবু হেনা রেজা হাসান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মু. মাহমুদ হোসেন। তাদের মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নুরুল আমিন।

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন