হোম > অর্থনীতি

ডাকঘর সঞ্চয় হিসাব জুলাই থেকে ডিজিটাল হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১ জুলাই থেকে ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব ম্যানুয়াল পদ্ধতিতে খোলা যাবে না। বর্তমানে পরিচালিত ম্যানুয়াল হিসাব ২০২৪ সালের জুনের পর বন্ধ হয়ে যাবে। তাই ওই সময়ের মধ্যেই সব হিসাব ডিজিটাল করতে হবে। গত ১৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। 

এতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের কোন জমা ম্যানুয়াল পদ্ধতিদে গ্রহণ করা হবে না। এর আগে ম্যানুয়ালি খোলা সাধারণ হিসাবের বিনিয়োগকারীরা ২০২৪ সালের জুন পর্যন্ত মুনাফা পাবেন। পরে হিসাব বন্ধ হয়ে যাবে। বিনিয়োগকারীরা চাইলেই অনলাইনে এক দিনেই নতুন ডিজিটাল সাধারণ হিসাব খুলতে পারবেন। 

সঞ্চয় অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডাকঘর সঞ্চয় ব্যাংক স্কিমের আওতায় সাধারণ ও মেয়াদি হিসাব এবং ডাক জীবন বীমা হিসাব খোলা যায়। মেয়াদি হিসাব অনলাইন বা ডিজিটালের আওতায় এলেও সাধারণ হিসাব পরিচালিত হচ্ছে আগের নিয়মে বা ম্যানুয়ালি। ডাকঘর সঞ্চয় ব্যাংকে সাধারণ ও মেয়াদি উভয় হিসাবে একক নামে সর্বোচ্চ ১০ লাখ এবং যৌথ নামে ২০ লাখ টাকা করে বিনিয়োগ করা যায়।

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল