হোম > অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৬১ হাজার টন গম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ হাজার ৮৭৫ টন গম আমদানি করেছে সরকার। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তির অংশ। আজ শনিবার এমভি ওয়েকো টাটি নামের জাহাজটি মোংলা বন্দরের বহির্নোঙরে পৌঁছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ ইতিমধ্যে সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম শুরু করেছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ২৫ অক্টোবর প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন ও ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন গম দেশে এসে পৌঁছেছে। এবারকার চালানটি চুক্তির তৃতীয় এবং এটিতে আমদানি হয়েছে ৬০ হাজার ৮৭৫ টন। এই তিনটি চালানের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ টন গম দেশে এসেছে।

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পরীক্ষার ফলাফলের পর দ্রুত খালাস এবং বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন