হোম > অর্থনীতি

বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কাজী ইমদাদুল হক। ছবি: সংগৃহীত

জাতীয় মান নির্ধারণ ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী ইমদাদুল হক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক কাজী ইমদাদুল হক সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এ দায়িত্ব গ্রহণ করেছেন। আজ রোববার তিনি নতুন পদে যোগদান করেন।

দীর্ঘ প্রায় তিন দশকের প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন কাজী ইমদাদুল হক দেশের রাজস্ব প্রশাসন, অর্থনীতি ও সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে সুপরিচিত। বিসিএস (কর) ক্যাডারের সপ্তম ব্যাচের এই কর্মকর্তা ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট এবং এনবিআরের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কাজী ইমদাদুল হক শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য প্রতিযোগিতায় দুবার চ্যাম্পিয়ন ও জাতীয় টিভি বিতর্কে তিন বছর ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রতিনিধিত্ব করেন। তাঁর গবেষণাধর্মী ‘কালো টাকা’ (ব্ল্যাক মানি) একটি আলোচিত গ্রন্থ।

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’

আন্তর্জাতিক স্বীকৃতি: ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম