হোম > অর্থনীতি

বাংলাদেশে তৈরি মোটরসাইকেল রপ্তানি হচ্ছে গুয়াতেমালায়

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় রপ্তানি হচ্ছে বাংলাদেশে তৈরি মোটরসাইকেল। প্রথমবারের মতো এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)। এর মাধ্যমে বাংলাদেশ হোন্ডা মোটরসাইকেল রপ্তানিতে যুক্ত হলো।

চলতি বছর জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে ফ্লাইটে একটি মোটরসাইকেল দেশটিতে পাঠায় বাংলাদেশ হোন্ডা। এখন জাহাজে করে ১৪টি হোন্ডার এক্স ব্লেড মডেলের মোটরসাইকেল পাঠানোর প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি। 

গতকাল মুন্সিগঞ্জের আবদুল মোনেম ইকোনমিক জোনে অবস্থিত হোন্ডা মোটরসাইকেল কারখানায় এক অনুষ্ঠানে এই রপ্তানির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু মাতসুজাকি বলেন, মোটরসাইকেল উৎপাদনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে হোন্ডা বাংলাদেশ। কিন্তু বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় মোটরসাইকেল তৈরিতে ব্যবহৃত প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ বাধাগ্রস্ত হচ্ছে। তবে এই সংকট কাটিয়ে আমরা স্থানীয় সরবরাহ বৃদ্ধি ও রপ্তানি শুরুর মধ্যমে ডলার–সংকট দূর করতে ভূমিকা রাখতে চেষ্টা করছি।

দেশের চাহিদা মিটিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে হোন্ডা মোটরসাইকেল রপ্তানির পরিকল্পনা তুলে ধরে শিগেরু মাতসুজাকি বলেন, এ বছরেই বাংলাদেশে হোন্ডার বৈদ্যুতিক গাড়ি (ইভি) তৈরির কাজ শুরু হবে। বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়াতে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ডিউটি ফ্রি সুবিধা দরকার।

বাংলাদেশ হোন্ডার প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান ও প্রধান উৎপাদন কর্মকর্তা হিরোইকি ইয়াসুনাগা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আশেকুর রহমান বলেন, একমাত্র হোন্ডাই বাংলাদেশে মোটরসাইকেলের পুরো ইঞ্জিন তৈরি করছে। ফলে হোন্ডা এক্স ব্লেড মডেলের সব অংশই বাংলাদেশে তৈরি। মোটরসাইকেলগুলো জাপানের কারিগরি বিশেষজ্ঞেরা যাচাই করেন। প্রতিবছর ৭০ হাজার মোটরসাইকেল উৎপাদনের সক্ষমতা রয়েছে এই কারখানার। গুয়াতেমালা দিয়ে রপ্তানি শুরু হলেও ভবিষ্যতে দেশের সংখ্যা বাড়বে।

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন