হোম > অর্থনীতি

প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত, প্রথম পুরস্কার ০২১৮৪০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০৪ তম ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এ ড্র অনুষ্ঠিত হয়।

একক সাধারণ পদ্ধতিতে (প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয়। ড্র–তে সব সিরিজের ০২১৮৪০৭ নম্বর প্রথম ও ০৫৫১৯৮৫ নম্বর দ্বিতীয় পুরস্কার পেয়েছে।

প্রথম পুরস্কার বিজয়ী প্রত্যেকে ৬ লাখ ও দ্বিতীয় পুরস্কার পাওয়া ৩ লাখ ২৫ হাজার টাকা করে পাবেন।

বন্ডের প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। একইভাবে অন্য পুরস্কারগুলোও দেওয়া হয়।

এবারের ড্রয়ে তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে ১ লাখ টাকা। এই পুরস্কারের বিজয়ী নম্বর দুটি হলো যথাক্রমে–০৩৮৪৪৫৪ এবং ০৯২৪১৩১।

এছাড়া চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকার বিজয়ী নম্বর দুটি হলো–০২৭৬০৫৮ ও ০৯৫৫৮৪৮। এছাড়া পঞ্চম পুরস্কার বিজয়ী ৪০ জন ১০ হাজার টাকা করে পাবেন।

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন