হোম > অর্থনীতি

একাধিক গাড়ি থাকলেই বাড়তি কর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী অর্থবছর থেকে একের অধিক গাড়ি থাকলেই মালিকদের বাড়তি কর দিতে হবে। কার্বন কর নামে নতুন এ করের পরিমান ২৫ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামের বাজেট বক্তৃতায় মন্ত্রী বলেন, কার্বন নিঃসরণ কমাতে ও পরিবেশ দূষণ রোধ এবং ব্যক্তিগত যানবাহন ব্যবহার নিরুৎসাহিত করতে সরকার কার্বন কর আরোপ করছে। 

প্রস্তাবিত বাজেটে কার্বন কর পাস হলে দেড় হাজার সিসির গাড়ির মালিকদের একই ইঞ্জিনের দ্বিতীয় ও পরের সব গাড়ির জন্য ২৫ হাজার টাকা কর দিতে হবে। দেড় হাজার থেকে ২ হাজার সিসির গাড়ির ক্ষেত্রে এই কর ৫০ হাজার টাকা, ২ হাজার থেকে আড়াই হাজার সিসির ক্ষেত্রে ৭৫ হাজার টাকা, ৩ হাজার সিসির গাড়ির ক্ষেত্রে ২ লাখ এবং সাড়ে ৩ হাজার সিসির গাড়ির ক্ষেত্রে সাড়ে ৩ লাখ টাকা করের প্রস্তাব করা হয়।

বাজেট ২০২৩-২৪ সম্পর্কিত খবর আরও পড়ুন:

সংকটে দারাজ, সারা দেশে ১৬ হাব বন্ধ

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার