হোম > অর্থনীতি

নোবেলসহ ১০টি আন্তর্জাতিক পুরস্কারের অর্থ করমুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নোবেল পুরস্কারসহ মোট ১০ ধরনের আন্তর্জাতিক পুরস্কারের অর্থকে আয়করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। এর ফলে বাংলাদেশি কোনো করদাতা এসব পুরস্কারের অর্থ তাঁর মোট আয় থেকে বাদ দিতে পারবেন। সোমবার (২ জুন) বাজেট ঘোষণার সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই তথ্য জানান।

নোবেল পুরস্কার ছাড়া অন্য পুরস্কারগুলো হলো— র‍্যামন ম্যাগসাইসাই, বুকার, পুলিৎজার, সাইমন বলিভার, একাডেমি অ্যাওয়ার্ড, গ্রামি, এমি, গোল্ডেন গ্লোব, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন এবং আরও কয়েকজন বাংলাদেশি র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার অর্জন করেছেন।

আয়কর আইনের ষষ্ঠ তফসিলে নির্দিষ্ট কিছু খাতের আয়কে মোট আয় থেকে বাদ দেওয়ার বিধান রয়েছে। আগামী অর্থবছরের বাজেটে সেখানে সংশোধন এনে এসব আন্তর্জাতিক পুরস্কারের অর্থকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।

বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, বিদেশ থেকে কোনো আয় যদি রেমিট্যান্সের শর্ত মেনে দেশে আনা হয়, তাহলে তা করমুক্ত। তবে আন্তর্জাতিক পুরস্কারের অর্থ কীভাবে আয়করের আওতায় আসবে বা করমুক্ত থাকবে কি না, সে বিষয়ে আইনে সুস্পষ্ট ব্যাখ্যা ছিল না। নতুন প্রস্তাবের মাধ্যমে এই অস্পষ্টতা দূর করা হলো।

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন