হোম > অর্থনীতি

রাশিয়া থেকে ৫২ হাজার টন গম নিয়ে জাহাজ ভিড়েছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাশিয়া থেকে সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রামে এসেছে এমভি পার্থ-১ নামে একটি জাহাজ। ছবি: খাদ্য মন্ত্রণালয়

রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ টন গম আমদানি করা হয়েছে। গত ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তিতে প্যাকেজ-১-এর আওতায় এই গম আমদানি করা হয়। বিপুল পরিমাণ এই গম নিয়ে সম্প্রতি এমভি পার্থ-১ নামে একটি জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছেছে। মাল্টার পতাকাবাহী জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ায় বহির্নোঙর করা হয়েছে।

আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৫২ হাজার ৫০০ টন গমের মধ্যে ৩১ হাজার ৫০০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন