হোম > অর্থনীতি

স্মরণকালের ভয়াবহতম শিল্পসংকটের মুখে বিশ্ব: আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক 

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব ‘স্মরণকালের ভয়াবহতম শিল্পসংকটের’ দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের (আইসিসি) মহাসচিব জন ডেন্টন। আজ বুধবার ক্যামেরুনের ইয়াউন্ডেতে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জন ডেন্টন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধানের উদ্ধৃতি দিয়ে বলেন, বিশ্ব বর্তমানে ১৯৭০-এর দশকের তেলসংকটের চেয়েও অনেক বেশি গুরুতর জ্বালানি সংকটের মুখোমুখি।

তিনি সতর্ক করে বলেন, ‘ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি, এটি আমাদের স্মৃতিতে থাকা সবচেয়ে খারাপ শিল্প সংকট হতে যাচ্ছে।’

ডেন্টনের মতে, এই সংকটের মাত্রা শুধু জ্বালানির উচ্চমূল্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। গ্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় কাঁচামালের তীব্র সংকটের কারণে বিশ্বজুড়ে শিল্প উৎপাদনব্যবস্থা ভেঙে পড়ছে এবং স্থানচ্যুত হচ্ছে। এ ছাড়া হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে সার ও কৃষি উপকরণের সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে করে পরবর্তী ফসল কাটার মৌসুমে কৃষি উৎপাদন মারাত্মকভাবে কমে যাওয়ার এবং বৈশ্বিক খাদ্যনিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে।

ক্যামেরুনের ইয়াউন্ডেতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে জন ডেন্টন এই মন্তব্য করলেন।

তিনি আরও বলেন, ‘বর্তমানে বৈশ্বিক বাণিজ্য পরিবেশ সংঘাত এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে।’ এই সংকট কাটাতে তিনি একটি কার্যকর এবং শক্তিশালী বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’

আন্তর্জাতিক স্বীকৃতি: ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম