হোম > অর্থনীতি

এক দশকে বিশ্বের ১ শতাংশ শীর্ষ ধনীর দখলে ৪২ ট্রিলিয়ন ডলারের সম্পদ: অক্সফাম

গত এক দশকে বিশ্বের শীর্ষ ধনী ১ শতাংশ মানুষ ৪২ ট্রিলিয়ন ডলারের সম্পদ গড়েছে, যা বিশ্বের জনসংখ্যার অর্ধেক দরিদ্র জনগোষ্ঠীর সঞ্চিত সম্পদের প্রায় ৩৬ গুণ বেশি। তারপরও বিলিয়নিয়াররা তাদের সম্পদের ০.৫ শতাংশেরও কম কর দিচ্ছেন।

ব্রাজিলে জি-২০ শীর্ষ সম্মেলনে অতি ধনী ব্যক্তিদের উপর করারোপ নিয়ে আলোচনার আগে বৃহস্পতিবার এসব তথ্য দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম।

আন্তর্জাতিক সংস্থাটি বলেছে, চরম বৈষম্যের মধ্যেও ধনীদের উপর কর ‘ইতিহাসের সবচেয়ে নিম্ন’ পর্যায়ে নেমে গেছে। ‘অশ্লীল মাত্রার’ বৈষম্য বিশ্বের জন্য চরম পরিণতি বয়ে আনতে পারে।

বিশ্বের জিডিপির ৮০ শতাংশ প্রতিনিধিত্বকারী দেশগুলোর গ্রুপ জি-২০ শীর্ষ সম্মেলনের প্রেসিডেন্ট ব্রাজিল অতি ধনীদের উপর কর আরোপের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়েছে।

এই সপ্তাহে রিও ডি জেনিরোর শীর্ষ সম্মেলনে জি-২০ অর্থমন্ত্রীরা অতি ধনীদের উপর শুল্ক বাড়াতে এবং বিলিয়নিয়ারদের করফাঁকি রোধের উপায় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগে কোটিপতি ও অন্যান্য উচ্চ উপার্জনকারীদের কর আরোপের পদ্ধতি নির্ধারিত হতে পারে।

বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ফ্রান্স, স্পেন, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া ও আফ্রিকান ইউনিয়ন প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়। কিন্তু যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে বিপক্ষে অবস্থান জানায়।

এটিকে ‘জি-২০ সরকারের জন্য সত্যিকারের লিটমাস পরীক্ষা (সিদ্ধান্ত ও মতামত)’ বলে অভিহিত করেছে অক্সফাম। এসব দেশের অতি ধনীদের ‘সম্পদের পাহাড়ের’ উপর কমপক্ষে ৮ শতাংশ বার্ষিক সম্পদ কর আরোপের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

অক্সফাম ইন্টারন্যাশনালের বৈষম্য নীতির প্রধান ম্যাক্স লসন বলেছেন, ‘অতি ধনীদের উপর কর বৃদ্ধির গতি অনস্বীকার্য।’

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন