হোম > অর্থনীতি

বিক্রি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বিমা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালিকানাধীন জীবন বিমা কোম্পানি সানলাইফ ইনস্যুরেন্স বিক্রি হয়ে যাচ্ছে। কোম্পানিটির শেয়ারগুলো কিনে নেবে আরেক তালিকাভুক্ত বিমা কোম্পানি গ্রিন ডেলটা ইনস্যুরেন্স লিমিটেড। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে উভয় কোম্পানি এই তথ্য প্রকাশ করেছে।

তথ্যমতে, সানলাইফের উদ্যোক্তা এবং পরিচালকদের কাছে থাকা ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি বা প্রায় ৪৩ শতাংশ শেয়ার গ্রিন ডেলটার কাছে বিক্রি করে দেওয়া হবে। গত রোববার বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির ২১৯তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর ব্লক মার্কেটে এই শেয়ার লেনদেন হবে।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সানলাইফ ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ার গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫২ টাকা ৯০ পয়সায়। পুঁজিবাজারে আসার সময় কোম্পানিটির চেয়ারম্যান ছিলেন জাহিদ মালেক। পরে তিনি মন্ত্রী হলে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বর্তমানে কোম্পানিটির বোর্ডে জাহিদ মালেকের বোন রুবিনা হামিদ চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন জাহিদ মালেকের স্ত্রী শাবানা মালেক, ছেলে রাহাত মালেক এবং রুবিনা হামিদের স্বামী কাজী আকতার হামিদ।

সানলাইফ ইনস্যুরেন্সের কোম্পানি সচিব আব্দুল আজিজ বলেন, কোম্পানির বর্তমান উদ্যোক্তা পরিচালকদের সব শেয়ারই বিক্রি করা হচ্ছে।

সানলাইফ ইনস্যুরেন্স অধিগ্রহণের বিষয়ে গ্রিন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড জানিয়েছে, কোম্পানিটি এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো সানলাইফের উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার অধিগ্রহণের জন্য একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। 

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন