হোম > অর্থনীতি

ঢাকা ট্রাভেল মার্টে যুক্ত হলো ইউএস-বাংলা এয়ারলাইনস

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ঢাকা ট্রাভেল মার্টে যুক্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ছবি: সংগৃহীত

দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’-এর অফিশিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এটি ভ্রমণ ও পর্যটন খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২১তম আসর।

এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজক দ্য বাংলা মনিটর এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যে বুধবার (১১ মার্চ) রাজধানীতে বিমান সংস্থাটির কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম।

এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলা ‘Dhaka Travel Mart 2026’ আগামী ৯ থেকে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল