হোম > অর্থনীতি

‘ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন হারাম’

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেনকে ইসলামিক আইনে নিষিদ্ধ। গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার শীর্ষ ইসলামি সংগঠন ইন্দোনেশিয়ান ওলামা কাউন্সিলের একজন নেতা এমনটি বলেছেন। 

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে,  দেশটিতে মুদ্রা হিসেবে এরই মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করা হয়েছে। 

ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, এই বছরের মে মাস পর্যন্ত দেশটির পণ্য বাজারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মোট মূল্য ২৫ দশমিক ৯৬ বিলিয়নে পৌঁছেছে।  

ইন্দোনেশিয়ার ওলামা কাউন্সিলের প্রধান ধর্মীয় আইন বিভাগের প্রধান আসররুন নিয়াম শোলেহ বলেন, শরিয়া আইন অনুযায়ী ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন নিষিদ্ধ। এটি ইসলামি আইনের লঙ্ঘন। 

পণ্য বেচা কেনায় ক্রিপ্টোকারেন্সির ব্যবহারও ইসলামি আইনে নিষিদ্ধ বলে জানিয়েছেন শোলেহ। তিনি বলেন, এটি একরকম জুয়ার মতো। এই মুদ্রার কোনো নির্দিষ্ট মূল্য নেই, এটিকে দেখাও যায় না। 

বিশেষজ্ঞরা বলছেন, ইন্দোনেশিয়ান ওলামা কাউন্সিল ইন্দোনেশিয়া সরকারের কোনো অংশ না হলেও এর ফতোয়া দেশটিতে বেশ প্রভাব ফেলতে পারে। 

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল