হোম > অর্থনীতি

কানাডার তেল রপ্তানি এক মাসেই ছয়গুণ বাড়বে: ব্লুমবার্গ

সৌদি আরব ও রাশিয়ার উৎপাদন কমায় বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের চাহিদা বাড়বে। এতে মার্কিন উপসাগরীয় টার্মিনালগুলো থেকে কানাডার তেল রপ্তানি অক্টোবরে ব্যাপক বাড়ার আভাস দিয়েছে ব্লুমবার্গ।

ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছে, অক্টোবরে কানাডার অপরিশোধিত তেলের চালান ১ কোটি ১০ লাখ ব্যারেলে গিয়ে পৌঁছাতে পারে বলে নাম প্রকাশ না করার শর্তে বাজারসংশ্লিষ্টরা জানান। সেপ্টেম্বরের রপ্তানি থেকে এটি হবে ছয়গুণ বেশি।

কানাডার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র তাদের শোধনাগারগুলোর রক্ষণাবেক্ষণের জন্য কম তেল কেনা এবং এশিয়া ও ইউরোপের ক্রেতাদের জন্য বেশিসংখ্যক ব্যারেল খালি করার পরিকল্পনা নিয়েছে।

সৌদি আরব ও রাশিয়ার তেল উৎপাদন হ্রাস এবং কানাডার তেলের দাম বাড়িয়ে দেওয়ায় বিশ্বজুড়ে রয়েছে তেল সরবরাহের চাপ। আর এসবের মধ্যেই দেশটির তেল রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

লিংক ডেটা সার্ভিসেস অনুসারে, গত দুই মাসের মধ্যে নিমেক্স ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারে এই সপ্তাহের শুরুর দিকে কানাডীয় অপরিশোধিত তেলের দামে সবচেয়ে কম ডিসকাউন্ট দেওয়া হয়েছে।

স্থলবেষ্টিত আলবার্টাতে উৎপাদিত তেল বালির ব্যারেলগুলো পাইপলাইনের মাধ্যমে পৌঁছানো হয় জলপথে। পাইপলাইন দিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বন্দরে যায় এই ব্যারেলগুলো এবং সেখান থেকে চীন, ভারত এবং স্পেনের শোধনাগারগুলোয় পাঠানো হয়। সালফারযুক্ত তেল মার্কিন জ্বালানি নির্মাতাদের পছন্দের। কিন্তু মৌসুমি শোধনাগারগুলো উত্তর আমেরিকার বাইরের বাজারের জন্য আরও ব্যারেল খালি করছে।

বিপি পিএলসির শোধনাগার যুক্তরাষ্ট্রে কানাডীয় তেলের বৃহত্তম ব্যবহারকারীদের মধ্যে অন্যতম। এই শোধনাগারটিও রক্ষণাবেক্ষণের জন্য তেলের মজুত কমিয়ে দেবে,যা অক্টোবরের শেষ পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।

অক্টোবরে ভরা ব্যারেলগুলো ভারতে আসতে শুরু করবে নভেম্বরে। সে সময় ভারত উদযাপন করবে দীপাবলি। আলোর এই উৎসবে ভোক্তাদের বড় রকমের জ্বালানি খরচ হয়।

সংকটে দারাজ, সারা দেশে ১৬ হাব বন্ধ

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার