হোম > অর্থনীতি

যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ কমেছে ৮ হাজার ৪৬৬ কোটি টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে মোট বরাদ্দ কমেছে ৮ হাজার ৪৬৬ কোটি টাকা। নতুন অর্থবছরে এ খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা, যা ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত ৬৯ হাজার ১৯৬ কোটি টাকার তুলনায় কম।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

বিএনপি সরকারের প্রথম বাজেটের শিরোনাম দেওয়া হয়েছে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’। বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

নতুন অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন, যা আগের অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। এর আগে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন।

প্রস্তাবিত বাজেটে সড়ক বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৬ হাজার ৯১৮ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে প্রস্তাবিত বরাদ্দ ছিল ৩৮ হাজার ৪৯৬ কোটি টাকা। ফলে সড়ক বিভাগে বরাদ্দ কমেছে ১ হাজার ৫৭৮ কোটি টাকা।

রেলপথ মন্ত্রণালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৯ হাজার ৯৪০ কোটি টাকা। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১১ হাজার ৯৪৪ কোটি টাকা। সে হিসাবে রেল খাতে বরাদ্দ কমেছে ২ হাজার ৪ কোটি টাকা।

অন্যদিকে সেতু বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৯০৮ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৬ হাজার ২২ কোটি টাকা। ফলে সেতু বিভাগে বরাদ্দ কমেছে ৩ হাজার ১১৪ কোটি টাকা।

এ ছাড়া যোগাযোগ অবকাঠামোর অন্যান্য খাতে ২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১০ হাজার ৯৬৪ কোটি টাকা। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১২ হাজার ৭৩৪ কোটি টাকা। ফলে এ খাতে বরাদ্দ কমেছে ১ হাজার ৭৭০ কোটি টাকা।

সব মিলিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা, যা আগের অর্থবছরের ৬৯ হাজার ১৯৬ কোটি টাকা থেকে ৮ হাজার ৪৬৬ কোটি টাকা কম।

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’

আন্তর্জাতিক স্বীকৃতি: ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম