হোম > অর্থনীতি

এমিরেটসের নতুন কান্ট্রি ম্যানেজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তালাল আল গারগাওয়ি। ছবি: সংগৃহীত

বাংলাদেশে এমিরেটস এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছেন তালাল আল গারগাওয়ি। ১ আগস্ট থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে। তিনি আগের কান্ট্রি ম্যানেজার জাবের মোহাম্মেদের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি বর্তমানে শ্রীলঙ্কা ও মালদ্বীপে একই দায়িত্ব পালন করছেন।

তালাল এই দায়িত্বে এমিরেটসের বাংলাদেশ কার্যক্রমের সার্বিক নেতৃত্ব দেবেন। ব্যবসা সম্প্রসারণ, ব্র্যান্ডের অবস্থান মজবুত করা এবং ট্রাভেল ও ট্রেড অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করাই তাঁর মূল লক্ষ্য। এমিরেটস কর্তৃপক্ষ আশা করছে, তাঁর অভিজ্ঞতায় কোম্পানির অপারেশনস ও বিক্রির কার্যক্রমে নতুন গতি আসবে। একই সঙ্গে অনলাইন ও অফলাইন বিক্রি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক সেবার মান আরও উন্নত হবে।

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল