হোম > অর্থনীতি

লাখ ছুঁই ছুঁই সোনার ভরি

দেশের বাজারে ভালো সোনার দাম লাখ ছুঁই ছুঁই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারণ করে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) ভরি ৯৯ হাজার ১১০ টাকা। রোববার (২ এপ্রিল) থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

দেশের ইতিহাসে এটিই এই মূল্যবান ধাতুর সর্বোচ্চ দাম। 

আজ শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটনের স্বাক্ষর করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির ফলেই নতুন করে এই দাম বাড়ানো হয়েছে। 

নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৪ হাজার ৬২০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৮১ হাজার ৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ৫৭০ টাকা। 

এদিকে রুপার দাম পরিবর্তন হয়নি, আগের দামই রয়েছে। ২২ ক্যারেট ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম হয়েছে ১ হাজার ৫০ টাকা।

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল